শিরোনাম
◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনার মাঝে জীবাণুমুক্ত থাকতে ব্যবহার করুন ফুট প্যাড!

মুসবা তিন্নি : [২] প্রতিদিন শরীরের ভার বহন করার পাশাপাশি অনেক দূষিত পদার্থের সংস্পর্শে আসে আমাদের পা। তাই চলমান করোনা আতঙ্কের মাঝে এর সংক্রমণ ঠেকাতে হাত ধোয়ার পাশাপাশি যত্ন নিতে হবে পায়েরও। এজন্য ব্যবহার করতে পারেন ফুট প্যাডের। সংক্রমণ ঠেকানোর পাশাপাশি একঘেয়ে দিনযাপনের ক্লান্তিও নিমেষেই হবে দূর এই প্রক্রিয়ায়।

[৩] যেভাবে ব্যবহার করবেন ফুট প্যাড :

সাদা রঙের এই প্যাডগুলো পায়ের নিচে আটকে দিন। এর ওপরের পাতলা কাগজের প্রলেপ খুললেই দেখবেন আঠা লাগানো রয়েছে। পায়ের পাতা থেকে তলা পর্যন্ত ঢেকে দিন এতে। ফলে প্যাডের গায়ে উঠে আসবে জীবাণু-ময়লা।

[৪] ফুট প্যাড কীভাবে জীবাণুমুক্ত করে?

প্যাডগুলো সারারাত পা থেকে বিষাক্ত পদার্থ টেনে বের করে। যা পরদিন পায়ের তলা দেখলেও আপনি বুঝতে পারবেন।

[৫] এর উপকারিতা কী?

# ফুট প্যাড স্ট্রেস রিলিফ করে। পাশাপাশি পায়ের তলা পরিষ্কারের মাধ্যমে শরীরে জমে থাকা স্ট্রেস এবং ক্লান্তি কমায়।

# সারারাত পায়ের নিচে লেগে থাকা প্যাড আরামদায়ক হওয়ায় ঘুম আনে সহজেই। ভালো ঘুম, ক্লান্তি আর দুশ্চিন্তা কমাতে ফুট প্যাড অদ্বিতীয়।

# রাতে ঘুমের ব্যাঘাত ঘটলে সেই সমস্যাও কমাবে এই প্যাড। ভালো ঘুম মানেই মন ভালো, সতেজ শরীর।

# শরীরের রক্ত সঞ্চালন উন্নত করতে এই প্যাডের সাহায্য নিতে পারেন।

# এই ধরনের প্যাড পায়ের ব্যথা কমাতেও কার্যকরী। তাই বাতের ব্যথায় যারা ঘুমোতে পারেন না তারা রাতে এই প্যাড ব্যবহার করতে পারেন।

সূত্র : স্বাস্থ্য বার্তা

  • সর্বশেষ