শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে শ্বাসকষ্টে স্ত্রীর মৃত্যু, স্বামী কোয়ারেন্টাইনে

সুনামগঞ্জ প্রতিনিধি: [২] সোমবার (৩০ মার্চ) ভোরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওই নারীর মৃত্যুর পর এলাকায় উৎকণ্ঠা দেখা দেয়। এরপর তার স্বামীকে করোনা পরীক্ষাকরণের জন্য সিলেটে পাঠানো হয়েছে। হোম কোয়ারেন্টিনের মাধ্যমে তাকেও নজরদারিতে রাখা হয়েছে।

[৩] জেলা স্বাস্থ্য বিভাগ ও রোগীর স্বজনরা জানান, সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় ৬০ বছর বয়সি নারী উচ্চ রক্তচাপ ও শ্বাসকস্টের রোগী ছিলেন। কয়েকদিন ধরে তিনি সর্দি-কাশিতেও ভুগছিলেন।

[৪] সোমবার (৩০ মার্চ) ভোরে পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। ওখানে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

[৫] নিহত নারীর স্বামী জানান, তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ শ্বাস কষ্ট ও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ তিনি মারা গেছেন। তাদের পরিবারের কেউ বিদেশ ভ্রমণ করেননি।

[৬] সিভিল সার্জন মো. শামছ উদ্দিন জানান, কর্তব্যরত চিকিৎসক তাদের জানিয়েছেন হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা গেছেন। মৃতের স্বামী জানিয়েছেন, তার দীর্ঘদিন যাবৎ তার স্ত্রী অতি উচ্চ রক্তচাপের রোগী এবং শ্বাসকষ্টে ভোগছিলেন। স্ত্রী’র মৃত্যুর পর স্বামীকে করোনায় আক্রান্ত কিনা পরীক্ষকরণের জন্য সিলেটে পাঠানো হয়েছে। পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে।

[৭] মৃত নারীর শেষকৃত্য সম্পন্ন হওয়ায় তার কোনো পরীক্ষা করা যায়নি বলে জানান সিভিল সার্জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়