শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে ছুরিকাঘাতে পুলিশের সোর্স খুন

এফ এ নয়ন: [২] জেলায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত হয়েছে। সোমবার সন্ধা সাড়ে ৭টায় মধ্য আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্ররণ করেন।

[৩] নিহতের নাম নজরুল ইসলাম(৩০)। সে শেরপুর জেলার ঝিনাইগাতি থানার বনগাঁও গ্রামের আবু হারেজের ছেলে
পুলিশ জানায়, নজরুল পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছে পুলিশ। ঘটনার দিন বিকেলে নজরুল আাউচপাড়া এলাকায় এলে দূবৃত্তের ছুড়িকাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

[৫] নিহত নজরুল গাজীপুরের বোর্ড বাজার এলাকায় জনৈক হাবিবুর রহমানের বাড়িতে পরিবার নিয়ে বসবসা করে আসছিলো।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের পরিদর্শক মো.এমদাদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়