শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনসার আল ইসলামের অনলাইন ফাইন্যান্সারকে আটক করেছে র‌্যাব

আব্দুল্লাহ মামুন: [২] র‌্যাব জানায়, গত ১৩ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ, সিলেট এবং ২৮ ফেব্রুয়ারি পাবনা জেলার সদর থানা এলাকা থেকে এই সংগঠনের ৬ সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী গতকাল সোমবার রাজধানীর রাজউক উত্তরা হাউজিং কমপ্লেক্স’র একটি বাসা থেকে মুহিব মুশফিক নামের একজনকে আটক করে র‌্যাব-২ এর একটি দল। এ সময় তার কাছ থেকে ১৩ টি উগ্রবাদী বই, ২ টি মোবাইলসহ জঙ্গী সদস্যদের অনলাইনে অর্থ লেনদেনের প্রমাণাদি উদ্ধার করা হয়েছে।

[৩] র‌্যাবের জিজ্ঞাসাবাদে মুহিব মুশফিক জানায়, তার সহযোগীদের অর্থ সহযোগীতার মাধ্যমে উৎসাহ যুগিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলো। মুহিব ধর্ম ভীরু সহজ সরল ও যুবতীদের টার্গেট করে উগ্রবাদী কার্যক্রমে সম্পৃক্ত করাসহ নাশকতা সৃষ্টিতে উদ্ভুদ্ধ করে জনমনে ত্রাস সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছিল। মুহিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ