শিরোনাম
◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ভয়ে হিন্দু বৃদ্ধের সৎকারে নেই আত্মীয়-স্বজন, লাশ কাঁধে নিলেন মুসলিমরা

ডেস্ক রিপোর্ট : [২] করোনাভাইরাসের সংক্রমণে সাধারণ মৃত্যু ঘিরেও তৈরি হচ্ছে সন্দেহ। করোনাভাইরাসের ভয়ে অনেক মৃতদেহের কাছে যাচ্ছেন না অনেকেই। এবার বার্ধক্যজনিত হিন্দু বৃদ্ধের মরদেহ ঘিরে ঘটল এমন ঘটনা। মৃত্য হওয়া বৃদ্ধের কোনো আত্মীয়-স্বজন, প্রতিবেশী সৎকারে এগিয়ে না এলেও তার মরদেহ কাঁধে তুলে নিয়েছেন মুসলিমরা।

[৩] ভারতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে ঘটেছে এমন ঘটনা। এখানকার বাসিন্দা রবিশংকরের বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয়। রবিশংকরের প্রতিবেশীরা মনে করেছিলেন করোনাভাইরাসেই বুঝি মারা গেছেন তিনি। তাই সৎকার তো দূরে থাক, মরদেহ দেখতে আসেননি প্রতিবেশীরা। আত্মীয়-স্বজনরাও করোনার ভয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলেন রবিশংকরের শোকাহত পরিবারের কাছ থেকে।

[৪] রবিশংকরের পাড়ার পাশেই রয়েছে মুসলিম অধুষ্যিত এক এলাকা। রবিশংকরের মৃত্যুর খবর পেয়ে এ পাড়ার কিছু যুবক ছুটে আসেন। তারা দেখেন রবিশংকরের মরদেহ শ্মশানে নেওয়ার মতো লোক নেই। এরপর তারাই রবিশংকরের মরদেহ কাঁধে নিয়ে সৎকার করতে নিয়ে যান।

[৫] জয়নব সিকান্দার নামের এক ব্যক্তি টুইটারে সংক্ষেপে এ ঘটনা লেখেন। এরপর থেকে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ইত্তেফাক, যুগান্তর ,সমকাল

  • সর্বশেষ