শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর সড়কে কিছুটা বেড়েছে যানবাহন মোড়ে মোড়ে অলস সময় কাটাচ্ছে ট্রাফিক পুলিশ

ইসমাঈল ইমু ও সুজন কৈরী : [২] সরকারি ছুটি ঘোষণার পর গত তিনদিন সড়কে বিভিন্ন যানবাহন ও মানুষের চলাচল একেবারেই কম ছিল। তবে রোববার সকাল থেকে রাজধানীতে চলাচলকারি অন্য যানবাহনের মধ্যে বেশিরভাগই ছিল প্রাইভেট কার ও অটোরিকশা। পাশাপাশি মানুষের উপস্থিতিও বেড়েছে। প্রতিটি মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের দেখা গেলেও সার্জেন্টদের তেমন একটা চোখে পড়েনি।

[৩] রাজধানীর মগবাজার, মৌচাক, শান্তিনগর, কাকরাইল, গাবতলী, কাজীপাড়া, শ্যামলী, আসাদগেট, ফার্মগেটসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, বিশেষ ছুটির মধ্যেও জীবিকা অর্জনের জন্য মানুষ ব্যক্তিগত গাড়ি নিয়ে বা হেঁটে চলাচল করছেন। প্রধান সড়কে ভাড়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা ও প্রাইভেটকার দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।

[৪] গাবতলীতে ইব্রাহিম মিয়া নামের একজন সিএনজি চালক বলেন, গত কয়েকদিন বাসায় বসে ছিলাম। জমানো টাকা তো বাজার করেই শেষ। এজন্য সকাল ৭টায় সিএনজি নিয়ে বের হয়ে বেলা ১টা পর্যন্ত ৪শ’ টাকা আয় করেছি। রাত পর্যন্ত গাড়ি চালিয়ে যা আয় হবে তা থেকে সিএনজি ভাড়া দেবো ও বাজার করবো।

[৫] হাতিরঝিলের নয়াটোলা অংশে দেখা মিলে সজীব নামের একজন সবজি বিক্রেতার। তিনি বলেন, আমরা দিন আনি দিন খাই। ঘরে কতদিন বসে থাকা যায়। পেটের তাগিদেই বাধ্য হয়ে ভোর রাতে কাওরানবাজারে গিয়ে কিছু টাকার সবজি কিনে এনে বিক্রি করছি।

[৬] ডিএমপির রমনা জোনের এডিসি আব্দুল্লাহিল কাফি বলেন, গত কয়েকদিনের তুলনায় রোববার জনসাধারণ ও যানবাহনের চলাচল বেড়েছে। সড়কে পুলিশ দায়িত্ব পালন করছে। সড়কে চলাচলরতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিচয়পত্র দেখানো ছাড়াও যৌক্তিক কারণ বলতে পারলে গন্তব্যে যেতে দেয়া হচ্ছে। নইলে বাসায় ফেরত পাঠানো হচ্ছে।

[৭] ধানমন্ডি ট্রাফিক জোনের সিনিয়র সহকারি কমিশনার আকারাম হোসেন বলেন, তারা রাস্তায় আছেন। তবে সার্জেন্ট ও ট্রাফিক পুলিশের সংখ্যা কমানো হয়েছে। যানবাহন বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বেশিরভাগ প্রাইভেটকার চালক ও আরোহির একই বক্তব্য হাসপাতাল ও ফার্মেসিতে যাচ্ছেন। এরপরও মানুষকে ঘরে থাকার আহাবান জানানো হচ্ছে।

  • সর্বশেষ