শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০৬ জন হোমকোয়ারেন্টাইনে, ছাড়পত্র দেয়া হয়েছে ৭৩ জনকে

সাতক্ষীরা প্রতিনিধি : [২] সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ১০৬ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে,এ পর্যন্ত মোট ২ হাজার ১৫৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া হোমকোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র দেয়া হয়েছে আরো ৭৩ জনকে।

[৩] এদিকে, সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করা হয়েছে। কেউ যাতে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির টহল জোরদার করা হয়েছে।

[৪] অপরদিকে, ভারতে আটকে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা নিজ দেশে ফিরতে পারলেও লক ডাউনের কারনে ভারতীয়রা তারা তাদের দেশে ফিরতে পারছেননা বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়