শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানালেন, ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী

ডেস্ক রির্পোট: [২] করোনাভাইরাস নিয়ে কোনো ধরনের ভুল তথ্য বা অতিরঞ্জিত বিষয় শেয়ার করার মাধ্যমে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

[৩] শনিবার (২৮ মার্চ) দুপুরে দূতাবাসের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। এ সময়ে তিনি সবাইকে যথাযথভাবে হোম কোয়ারেন্টাইন মেনে চলারও আহ্বান জানান।

[৪] বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদের। এই সময়ে নিরাপদে ও সতর্ক থাকার বিকল্প নেই।
জরুরি প্রয়োজনে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করারও অনুরোধ জানান তিনি। ২৪ ঘণ্টাই দূতাবাসের হেল্পলাইন নম্বর +৮৮০১৯৩৮৮৫৮৪৪২, +৮৮০১৯৩৮৮৫৮৪৪৩ খোলা থাকছে।

  • সর্বশেষ