শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া আসরে পিটিয়ে হত্যা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জুয়ার আসরে জাহাঙ্গীর আলম (৫১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে উপজেলা সদরের মুন্সি মার্কেটের পাশে পোড়াগুদামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর উপজেলার চরচারতলা গ্রামের মৃত ইলু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চরচারতলা গ্রামে পোড়াগুদামে জুয়ার আসর চালাতেন। জাহাঙ্গীর ওই আসরে নিয়মিত জুয়া খেলেন। শুক্রবার বিকেলে জুয়া খেলার সময় কয়েকজন দুর্বৃত্ত জুয়ার আসরে গিয়ে জাহাঙ্গীরকে বেধড়ক পেটান। পরে স্থানীয় লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্নিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ