শিরোনাম
◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া মারা গেছেন

সালেহ্ বিপ্লব, শিমূল মাহমুদ : [২] শুক্রবার রাত ৯টার কিছু আগে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

[৩] গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। জানুয়ারির ৩ তারিখ স্ট্রোক করার পর থেকেই তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিলো।

[৪] ঢাকা আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ছিলেন।

[৫] এক এগারোর আমলে বিএনপির পক্ষে যে আইনী লড়াই হয়েছে, তার পুরোভাগে ছিলেন এডভোকেট সানাউল্লাহ মিয়া।

[৬] তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

[৭] তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়