শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পৌরসভার কর্মীদের জন্য মাস্ক কিনলেন হৃতিক রোশন

মুসফিরাহ হাবীব: [২] গ্রেটার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মী এবং অন্যান্য কর্মচারীদের জন্য এন ৯৫ ও এফএফপি৩ মাস্ক কিনলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। করোনাভাইরাস আতঙ্কে লকডাউনে গোটা ভারত। তার মধ্যেই অনলস কাজ করে চলেছেন এই মানুষগুলো।

[৩] এক টুইটে হৃতিক বলেছেন, “এরকম পরিস্থিতিতে বেশ কিছু মানুষ আমাদের অপরিহার্য অঙ্গ হিসাবে কাজ করে চলেছে। তাদের সুরক্ষার জন্য যতটা পারা যায় সাহায্য করা প্রয়োজন। আমাদের বিএমসি কর্মীদের জন্য এন ৯৫ ও এফএফ৩ মাস্ক কিনেছি। মহারাষ্ট্র সরকার আমাকে এ সুযোগ দিয়েছেন সে কারণে ধন্যবাদ। নিজের সামর্থ অনুযায়ী সাহায্য করুন”।

[৪] দু-দিন আগেই অভিনেতা টুইটারে একটি ভিডিও পোস্ট করে সাধারণ মানুষদের সামাজিক দুরত্ব বজায় রাখার অনুরোধ করেছেন। করোনাভাইরাস ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

[৫] আরও একবার হৃতিক বলেছেন, “বন্ধুরা, আমাদের জীবনে কঠিন সময় এসেছে। করোনাভাইরাস অতি দ্রুত ছড়াচ্ছে এবং এটাই সত্যি ও বাস্তব যে আমাদের এটি ঠেকানোর কোনও পথ নেই। শুধুমাত্র কয়েকটি নিয়ম মেনে তা আটকানোর চেষ্টা করতে পারি। প্রথমত, নিজের হাত ও নিজেকে পরিষ্কার রাখুন। প্রতি ঘণ্টায় সাবান দিয়ে হাত ধুতে থাকুন। মহামারী আটকানোর এটাই সবথেকে সহজ রাস্তা”।

  • সর্বশেষ
  • জনপ্রিয়