শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টরেন্টো ইউনিভার্সিটি ছাত্র সংসদ প্রেসিডেন্ট বাংলাদেশি মুনতাকা

নিউজ ডেস্ক : [২] কানাডায় ইউনিভার্সিটি অব টরন্টোর শিক্ষার্থী সংসদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুনতাকা আহমেদ। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৫৬ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৭১৭। বাংলাদেশ প্রতিদিন

[৩] আগামী ২০২০-২০২১ মেয়াদের জন্য তিনি ইউনিভার্সিটি অব টরন্টোর শিক্ষার্থীদের নেতৃত্ব দেবেন।

[৪] বিজয়ী ঘোষিত হওয়ার পর গতকাল ফেসবুকে মুনতাকা লিখেছেন, এখনো বিশ্বাস হচ্ছে না। প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আমি কৃতজ্ঞ। সমর্থন, শুভকামনা ও শুভেচ্ছা বার্তার জন্য সবাইকে ধন্যবাদ।

[৫] ইমিউনোলজি এবং হেলথ অ্যান্ড ডিজিজ-দুই বিষয়ে মেজর নিয়ে তৃতীয় বর্ষের ছাত্রী মুনতাকা এর আগে ইউনিভার্সিটিতে নানা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তার বাবা টরন্টোয় বাংলাদেশ কনসাল জেনারেল নাইমউদ্দিন আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়