শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লামায় করোনা ভাইরাস রোধে পৌরসভার উদ্যোগে হাত ধোয়ার বেসিন স্থাপন

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি : [২] প্রাণ ঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বান্দরবানের লামা উপজেলা শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের জন্য হাত ধোয়ার বেসিন স্থাপন করেছে পৌরসভা কর্তৃপক্ষ। শহরের পৌরসভা কার্যালয়ের সামনে, মাছ ও কাঁচা বাজার সংলগ্ন রাস্তার পার্শ্বে এবং গজালিয়া সড়কের অভিমুখী বৈশালী ফার্মেসীর সামনে এসব বেসিন স্থাপন করা হয়। বৃহস্পতিবার বিকালে এসব হাত ধোয়ার বেসিন উদ্ভোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এ সময় নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা, মো. সাইফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। হাত ধোয়ার বেসিন স্থাপনের সত্যতা নিশ্চিত করে লামা পৌরসভা মেযর মো. জহিরুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশে তাৎক্ষণিকভাবে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়