শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর মালিবাগ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকাবাসীর ধারণা করোনায় মৃত্যু

সুজন কৈরী : [২] মালিবাগ চৌধুরী পাড়ার ১১০৭/২ নম্বর বাড়ি দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে বৃহস্পতিবার বিকেলে রাজু (৩৫) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

[৩] স্থানীয়দের ধারণা, রাজু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই তার লাশ কেউ ধরেনি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ বলছে, রাজু করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।

[৪] বিশু বিশ্বাস নামের স্থানীয় বাসিন্দা সাংবাদিকদের বলেন, মালিবাগ ডেন্টাল কলেজের সামনের ওই বাসায় একজন মারা গেছেন। নিহত ব্যক্তি ব্যবসায়ী ছিলেন। ব্যাচেলর রুমে তিনি ছাড়াও তার এক রুমমেট ছিলেন। তার রুমমেট গ্রামের বাড়ি চলে গেছেন।

[৫] মৃত রাজুর ভাগনে ইমন বলেন, মামা ব্যাচেলর থাকতেন। কাল কাজ করে বাসায় ফিরে তিনি মামিকে জানান তার পেটে ব্যথা, বমি আসছে।

[৬] বৃহস্পতিবার সকাল থেকেই মামা ফোন না ধরায় বাসায় গিয়ে দরজা ভেঙে মরদেহ দেখতে পাওয়া যায়।

[৬] রামপুরা থানার ওসি কুদ্দুস ফকির বলেন, মৃত ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর আগে পরেও অসুস্থ ছিলেন না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুও কারণ জানা যাবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়