শিরোনাম
◈ রোহিঙ্গা ইস্যুতে নতুন কৌশল, আন্তর্জাতিক চাপেই সমাধান খুঁজছে বাংলাদেশ ◈ ভারতের বাংলা‌দেশ সফর নিশ্চিতে সরকারের সহায়তা চাইলো বিসিবি ◈ ফজলুর রহমানের কাঁধে এবার নতুন দায়িত্ব ◈ তারেক রহমানের ব্রিকস আমন্ত্রণ নিয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন জয়সওয়াল ◈ প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই তরুণী (ভিডিও) ◈ সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ডলারের শক্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নিশ্চিত ভেবেছিলেন, ‘মায়ের নাম্বারটা লেখেন’ বলার পর যা ঘটল ◈ শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, জানাল ভারত সরকার

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনায় পুলিশ হেফাজতে একজনের রহস্যজনক মৃত্যু : ওসি, এএসআই বরখাস্ত

মো: সাগর আকন, বরগুনা প্রতিনিধি: [২] বরগুনার আমতলী থানা পুলিশের ওসির (তদন্ত) কক্ষ থেকে মোহাম্মদ সানু হাওলাদার নামের একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ওই ওসি ও এক এসআইকে বরখাস্ত করা হয়েছে।

[৩] নিহতের বাড়ি উপজেলার কলাগাছিয়া গ্রামে। তার স্ত্রী ঝরনা বেগমের অভিযোগ, তিন লাখ টাকা ঘুষ না দেয়ায় থানায় পিটিয়ে হত্যার পর তার স্বামীর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে পুলিশ।

[৪] খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়া গ্রামে গত ০৩ নভেম্বরে ২০১৯ সালে ইব্রাহিম নামের একজন কৃষককে হত্যা করে দুর্বৃত্তরা । ওই হত্যা মামলায় শানু হাওলাদারের সৎ ভাই মিজানুর রহমান হাওলাদার এজাহারভুক্ত আসামি। ওই মামলার শানু হাওলদারকে গত সোমবার ২৪ মার্চ রাত সাড়ে এগারটার দিকে সহেন্দভাজন আসামী হিসেবে গ্রেফতার করে আমতলী থানা পুলিশ। বৃহস্পতিবার পুলিশ হেফাজতেই তার মৃত্যু হয়।

[৫] আমতলীর উপজেলার গুলিশালালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম বলেন, শানু হাওলাদারকে বাড়ী থেকে ধরে এনে নির্যাতন করেছে। আত্মহত্যার ঘটনা পুলিশের সাজানো। থানার ওসি মোঃ আবুল বাশার টাকা না পেয়ে নির্যাতন করে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।

[৬] জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ও ডিউটি অফিসার এসআই আরিফকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

[৭] এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। তিনি জানান, ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায় সেজন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়