শিরোনাম
◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ক্লোরোকুইন ফসফেট খেয়ে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু

সিরাজুল ইসলাম: [২] অ্যারিজোনার ফিনিক্স শহরের এ ওষুধ খেয়ে তার স্ত্রীও অসুস্থ হয়ে পড়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনএন

[৩] মাছের পানির ট্যাংক পরিষ্কার করার জন্য তারা এ রাসায়নিক ব্যবহার করতেন। খাওয়ার পর অল্প সময়ের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের বয়স ৬০ বছরের বেশি।

[৪] হাসপাতালে চিকিৎসাধীন নারী জানান, সম্প্রতি তিনি টেলিভিশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনার চিকিৎসায় ক্লোরোকুইনের সম্ভাব্য কার্যকারিতা নিয়ে আলোচনা করতে শুনেছিলেন। আর এরপরই তারা ক্লোরোকুইন ফসফেট খাওয়ার সিদ্ধান্ত নেন।

[৫] ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ম্যালেরিয়া, লুপাস ও রিউমাটয়েড বাতের জন্য ক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দিয়েছিলো। নভেল করোনাভাইরাসের চিকিৎসায় এর কার্যকারিতা এখনও প্রমাণিত হয়নি। এ কারণে এর চিকিৎসায় এ ওষুধ ব্যবহারের অনুমোদন দেয়নি তারা।

[৬] ওই নারী বলেন, তাদের পোষা কই মাছের চিকিৎসায় তারা আগে ক্লোরোকুইন ব্যবহার করেছিলেন। প্যাকেটে কিছুটা ওষুধ ছিলো। সেটা পানিতে গুলিয়ে খাওয়ার পর তিনি বমি করতে শুরু করেন। তার স্বামীর শ্বাসতন্ত্রের সমস্যা শুরু হয়ে যায়। তার স্বামীকে বাঁচানো যায়নি। আর তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

[৭] পানির ট্যাংকে মাছের জন্য যে ক্লোরোকুইন ব্যবহার করা হয় তা রাসায়নিক উপাদানের দিক দিয়ে ম্যালেরিয়ার জন্য ব্যবহৃত ক্লোরোকুইনের থেকে কিছুটা আলাদা।

  • সর্বশেষ