শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের নোটিশ দেওয়া মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশীদকে প্রত্যাহার

শাহীন খন্দকার : [২] স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালককে নিজ বাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তার পরিবর্তে ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ উন নবীকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার ( ২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়ে আদেশ জারি করে।

[৩] করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকলেও সম্পদের স্বল্পতার কারণে হাসপাতালের সবাইকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না জানিয়ে গত ২১ মার্চ নোটিশ দেন ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশীদ। সে নোটিশে বলা হয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ঢাকায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিধায় হাসপাতালে সেবা গ্রহণের জন্য আগত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ ঝুঁকি এড়ানোর জন্য প্রতিরোধ কর্মসূচি হিসেবে হাসপাতালে কর্মরত এবং সেবা কাজের সহিত জড়িত সকলের মাস্ক ব্যবহার করা প্রয়োজন।

[৪] সম্পদের স্বল্পতার জন্য হাসপাতালের তরফ থেকে সকলকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না। এমতাবস্থায় সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য সকলকে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।’ এ নোটিশ চিকিৎসক সমাজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় তুলেছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়