শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাদনগরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চায়ের দোকানে আড্ডা বাজি

ফাহাদ রহমান, মুরাদনগর প্রতিনিধি : [২] করোনায় আতঙ্কে সারা বিশ্ব। বৈশ্বিক অর্থনীতি ও শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অর্থনীতির চাকা নেতিবাচকভাবে চলছে। জনমনে তৈরি হয়েছে এক ভীতিকর পরিস্থিতি। বিভিন্ন দেশ নানাবিধ পদক্ষেপ নিয়েছে।

[৩] এরই ধারাবাহিকতায় কুমিল্লার মুরাদনগরে ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেন উপজেলা প্রশাসন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকদিন যাবৎ পুরো উপজেলা জুড়ে নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ রাখাসহ সচেতনতামূলক মাইকিং করা হয়।

[৪] বুধবার (২৫ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদর, ধনীরামপুর বাজার, ঘোড়াশাল বাজার, নাগেরকান্দি চৌরাস্তা বাজারসহ উপজেলার বেশ কিছু জায়গায় প্রশাসনের নির্দেশনা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিব্যি চায়ের দোকানে জমাট বেঁধে চলছে চা পান করা ও আড্ডাবাজি।

[৫] এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, বুধবার সারাদিনে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে শুরু করে বেশ কিছু জায়গায় চায়ের দোকান বন্ধ করে দেয়া হয়েছে। আসলে সবকিছু প্রশাসনের পক্ষে নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন। যতক্ষণ পর্যন্ত আমরা সকলে সচেতন না হই ততক্ষণ পর্যন্ত যে কোনো নির্দেশনা বাস্তবায়ন করাটা খুবই কঠিন কাজ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ