শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্মলেন্দু গুণ জানালেন, ভুট্রোর সামনে ‘জয়বাংলা’ স্লোগান দিয়েছিলেন

দেবদুলাল মুন্না[২] কবি বলেন,‘সাল, তারিখ এখন স্পষ্ট মনে নেই। আমি তখন ‘পিপলস’পত্রিকায় কাজ করি। সেসময় একদিন হুমায়ুন কবির এসে বলল, চলো ভুট্টোকে জয় বাংলা স্লোগানটা শুনিয়ে আসি।

[৩]তিনি বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুট্টো যখন বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করে লাঞ্চের সময় হোটেলে ফিরে আসবেন ওই সময় আমরা লিফটের কাছে দাঁড়িয়ে ভুট্টোর সামনে জয় বাংলা স্লোগান দেব। আমরা ঠিক ওই সময়টাকে কাউন্ট করে সেই জায়গাটায় পৌঁছাই।

[৪] ভুট্রো এলেন। চারদিকে আর্মস গার্ড । সময়টা মধ্যাহ্ন। ভুট্টো লিফটের দিকে এগুতেই আমি ও হুমায়ুন ‘জয় বাংলা’স্লোগান দিই। সঙ্গে সঙ্গে আমাদের বুকে চারদিক থেকে অস্ত্র চেপে ধরা হয়। বঙ্গবন্ধু আমাকে চিনতেন। তিনি হাসলেন । আর্মিরা ছেড়ে দিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়