শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস শনাক্ত করার কিট বাজারে আনছে ইরানের একটি কোম্পানি

ইয়াসিন আরাফাত : [২] পিশতাজ তেব জামান ডায়াগনস্টিকস কোম্পানির শীর্ষ কর্মকর্তা ওয়াহিদ ইউনেসি জানান, গত মাসের ১৯ তারিখে ইরানে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কিট তৈরির কাজে সহযোগিতার যে আহ্বান জানিয়েছিলেন তাতে সাড়া দিয়ে তার কোম্পানি এ কিট তৈরির কাজ শুরু করে। আলজাজিরা, পার্সটুডে, মিডিলিস্ট আই

[৩] ওয়াহিদ ইউনেসি জানান, বর্তমানে কিটগুলো দেশ-বিদেশের বাজারে ছাড়ার জন্য প্রস্তুত রয়েছে।করোনা রোগ শনাক্ত করার যেসব কিট আন্তর্জাতিক বাজারে পাওয়া যায় এটি সেসব কিটের সমমানের এবং এর দ্বারা মাত্র দু’ঘণ্টার মধ্যে নির্ভুলভাবে কোভিড-১৯ শনাক্ত করা যাবে।

[৪] তিনি জানান, তার কোম্পানির প্রতি সপ্তাহে ৮০ হাজার কিট ইরানের অনুমোদিত ল্যাবগুলোতে সরবরাহ করার সক্ষমতা রয়েছে। ইতোমধ্যে তারা ইরানের ১০০টি ল্যাবে ১০ হাজার কিট সরবরাহ করেছেন। তাছাড়া, আগামি এক মাসের মধ্যে ৪ লাখ কিট সরবরাহ করার প্রস্তুতিও আছে তাদের।

[৫] এই কিট আন্তর্জাতিক বাজারে ছাড়ার বিষয়ও কথা বলেন ওয়াহিদ ইউনেসি। তিনি জানান, ইরানের চাহিদা পূরণের পরে তাদের তৈরি কিট বিদেশে রফতানি করা শুরু করবে। এরইমধ্যে প্রায় ২০টি দেশ এ কিট কেনার জন্য ক্রয়াদেশও দিয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ