শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরা সদর হাসপাতাল আইসোলেশনে ভর্তি যুবকের শরীরে করোনার ভাইরাসের সংক্রমন পাওয়া যায়নি, হোমকোয়ারেন্টাইনে মোট ১,৫৬২ জন

সাতক্ষীরা প্রতিনিধি : [২] সাতক্ষীরা সদর হাসপাতাল আইসোলশনে ভর্তি শ্যামনগর উপজেলার দাতনিখালী গ্রামের এস.এম সুলতান মাহমুদ সুজন নামের ওই যুবকের শরীরে কোনো করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি বলে আইইডিসিআরের বরাত দিয়ে নিশ্চিত হরেছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়েত। তিনি দুপুর ২ টায় সাংবাদিকদের আরো জানান, তাকে ইতিমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। হাসপাতাল ছেড়ে তিনি ফিরেছেন নিজ বাড়িতে।

[৩] এদিকে, জেলায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ৪০২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে গত ৮ দিনে বিদেশ ফেরত সাতক্ষীরার ১৫৬২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

[৪] এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৬৩ জন, আশাশুনি উপজেলায় ১০৮ জন, দেবহাটা উপজেলায় ১৮৭ জন, কালিগঞ্জ উপজেলায় ২২২ জন, কলারোয়া উপজেলায় ৪৭০ জন, শ্যামনগর উপজেলায় ২০৪ জন ও তালা উপজেলায় ২০৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

[৫] অপরদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরতদের ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তাদের বাড়িতে,বাড়িতে টানানো হচ্ছে লাল ফ্লাগসহ তাদের হাতে মারা হচ্ছে সনাক্তকরন সিল। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে সকল পর্যটন কেন্দ্র ও গোহাট। নিষিদ্ধ করা হয়েছে জেলায় সকল ধরনের সভা সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠানসহ সকল প্রকার গণজমায়েত। চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়