শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মৃতদের দাফন করতে দেবে না খিলগাঁও ও রামপুরাবাসী

মাসুদ আলম: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাকে খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করে গত তিন দিন ধরে বিক্ষোভ-মানববন্ধন করছে খিলগাঁও ও রামপুরাবাসী।

[৩] এদিকে কবরস্থানের গেটে একটি ব্যানার টাঙিয়ে দিয়েছে এলাকাবাসী। ব্যানারে লেখা রয়েছে, “মাননীয় প্রধানমন্ত্রী, ডিএনসিসি ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আকুল আবেদন, সাধারণ জনগণের জীবনের নিরাপত্তার স্বার্থে ‘করোনাভাইরাসে’ আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ খিলগাঁও তালতলা কবরস্থানের পরিবর্তে ঢাকার ব্ইারে বা অন্য কোনো নিরাপদ স্থানে দাফন করার ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

[৪] এলাকাবাসী জানান, করোনায় আক্রান্ত মৃতদের লাশ দাফনের কথা শুনে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ওই কবরস্থানে তারা লাশ দাফন করতে দিবে না। প্রয়োজনে তারা কবরস্থানের সামনে পাহারা বসাবে এবং অবস্থান কর্মসূচি পালন করবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়