শিরোনাম
◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসক নাজমা আহমেদ জানালেন, এখন সারাদেশে ডাক্তার-নার্সরা বেশি অসহায়

দেবদুলাল মুন্না : [২] বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডারমোটোলজিস্ট বিভাগের এ চিকিৎসক ফেসবুকে তার সহকর্মী ডা মারুফ নামের অন্য চিকিৎসকের পোস্ট শেয়ার করে এ দাবি করেছেন।

[৩] তিনি বলেন, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পুরো আইসিইউ টিম কোয়ারান্টাইনে। সেই সাথে আরও ১০ জন ইনডোর ডাক্তার। আইসিইউ শাট ডাউন করা হয়েছে।

[৪] এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে কাজ করা একটি বড় অংশ কোয়ারান্টাইনে। কিছু মিডলেভেল এবং ইন্টার্ন কোয়ারান্টাইনে। একজন পরিচিত সিনিয়র চিকিৎসক কোয়ারেন্টাইন অবস্থায় বেশ অসুস্থ। উনার বাসায় শিশু আছে।

[৫] ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান সহ অনেক ডাক্তার কোয়ারেন্টাইনে। আইসিইউ শাট ডাউন।

[৬] কক্সবাজার সদর হাসপাতালের ১৪ জন চিকিৎসক-নার্স-স্টাফ কোয়ারেন্টাইনে।

[৭] তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটির নার্স করোনা পজিটিভ। এগুলো যে কতো ভয়ঙ্কর দুঃসংবাদ তা বোঝার ক্ষমতাটুকু কারো আছে?

[৮] তার প্রশ্ন, এসব খবর পাওয়ার পরেও পিপিই ছাড়া ডাক্তার-নার্সদের ডিউটি করতে বলা হলে, তা কতোটুকু উচিত?

  • সর্বশেষ
  • জনপ্রিয়