শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৪:১০ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আব্দুম মুনিব, কুষ্টিয়া প্রতিনিধি : [২] সদর উপজেলার হরিপুরের শালদা গ্রামে পুলিশের সাথে ডাকাত দলের বন্দুক যুদ্ধে পারভেজ খান (৩০) নামের এক ডাকাত নিহত হয়েছে। বুধবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

[৩] ঘটনাস্থল থেকে  পুলিশ একটি বিদেশী পিস্তুল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করেছে। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। পারভেজ কুষ্টিয়া শহরের রাজারহাট এলাকার ইউসুফ আলী খানের ছেলে।

[৪] কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়