শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের ক্ষমতা আছে করোনা প্যানডেমিক আটকানোর, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইয়াসিন আরাফাত : [২] জেনেভায় করোনা প্যানডেমিক সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে হু-এর নির্বাহী পরিচালক মাইকেল রায়ান জানিয়েছেন, পৃথিবীর বুক থেকে পোলিও এবং স্মল পক্স মুছে দেয়ার পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে ভারত। এই সময়, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

[৩] তিনি বলেন, ভারতের মতো দেশগুলোই বিশ্বকে দেখিয়ে দিতে পারবে এমন সংকটের সময় কিভাবে মোকাবিলা করা যায়। সময় এসেছে ভারতের মতো দেশগুলোর আবার অগ্রণী ভূমিকা নেয়ার।

[৪] এদিকে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, করোনাভাইরাস প্যানডেমিক দ্রুত গতিতে বাড়ছে। তবে এর গতি পথ রোধ করা সম্ভব।

[৫] এ পর্যন্ত সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৮,৮০২। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৬। মৃতের সংখ্যা ১০। করোনা ছড়িয়ে পড়া আটকাতে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে লকডাউন এবং কারফিউ। এমন কঠিন পরিস্থিতিতেও করোনা প্রতিরোধে ভারতের উদ্যোগের প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়