শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ৩ দিনে ওয়াটার ব্রাউজারে ১৮ লাখ বর্গফুট জীবাণুনাশক ছিটিয়েছে ডিএনসিসি

সুজিৎ নন্দী : ডিএনসিসি আজ মঙ্গলবারও তৃতীয় দিনের মতো করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে ওয়াটার ব্রাউজারের সাহায্যে জীবাণুনাশক স্প্রে করে। এ কাজে ব্যবহার করা হয় ৫টি ওয়াটার ব্রাউজার। এসময় তরল জীবাণুনাশক ডিএনসিসি এলাকায় স্প্রে করা হয়।

এলাকাগুলো হলো-কারওয়ান বাজার, মিরপুর টোলারবাগ, কুয়েত-মৈত্রী হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল হৃদরোগ হাসপাতাল, মোহাম্মদপুর, তেজগাঁও, গুলশান, বনানী এবং তার আশপাশের এলাকা। তবে সবচেয়ে করোনা ঝুঁকিপূর্ণ এলাকার অন্যতম কল্যাণপুর এলাকায় এখনো জীবাণুনাশক স্প্রে করা হয়নি।

নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে গত রোবববার থেকে বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে ওয়াটার ব্রাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা শুরু হয়েছে। ৫টি ওয়াটার ব্রাউজার এ কাজে ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে এর পরিমান বাড়ানো হবে।

প্রথম দিন ৫টি ওয়াটার বাউজারের সাহায্যে প্রতিদিন মোট ৮০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রধান সড়ক, উন্মুক্ত স্থান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে স্প্রে করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে।

এদিকে যে ২৫টি স্থানে ডিএনসিসি হাত ধোয়ার ব্যবস্থা করেছে সেগুলোও কার্যকর আছে। তবে ফার্মগেট, মিরপুরসহ ৫টি এলাকায় পান আছে কিন্তু সাবান নেই এ রকম চিত্র দেখা গেছে। এলাকায় স্থানীয় অধিবাসীরা নিজ উদ্যোগে অলি-গলিতে হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ