শিরোনাম
◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট ◈ নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় যাঁরা ◈ নতুন চাকরি পেলেন সদ্যসাবেক প্রেস সচিব শফিকুল

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে রোগীদের চিকিৎসা সেবায় ডাক্তার-নার্সদের অনীহা

নোয়াখালী প্রতিনিধি: [২] প্রটেকটিভ গাউন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, কেপ, হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সামগ্রী সরবরাহ না থাকায় করোনা আতঙ্কে নোয়াখালীতে ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টরা চিকিৎসায় অনীহা প্রকাশ করছে। আর এতে করে বিপাকে পড়েছে সাধারণ রোগীরা। সংকট সমাধানে বেসরকারি হাসপাতাল মালিক সমিতি জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। দ্রুত সমাধান না হলে গোটা চিকিৎসা সেবা হুমকির মুখে পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের।

[৩] বেসরকারি হাসপাতাল মালিক সমিতি, নোয়াখালী সদর সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠু জানান, প্রটেকটিভ গাউন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, কেপ, হ্যান্ড স্যানিটাইজার সংকটে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসকের দ্বারস্থ হলেন হাসপাতাল মালিক সমিতি।

[৪] জেলা প্রশাসক তন্ময় দাস জানান, সংকটের বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়