শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘লা লিগা’

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বব্যাপি কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় ইউরোপের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি লিগের মধ্যে সবগুলোই এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিলো। তবে স্পেনের পরিস্থিতির অবনতি হওয়ার কারণে সর্বোচ্চ লিগ ‘লা লিগা’ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে লিগটির কর্তৃপক্ষ।

[৩] স্পেনে কোভিড-১৯ আক্রান্ত রোগীর পাশাপাশি মৃতের সংখ্যা বেড়েই চলছে। ফলস্বরূপ দেশটির সবধরনের ফুটবল স্থগিত করা হয়েছে। গতকাল এক যৌথ বিবৃতিতে স্প্যানিশ সকার ফেডারেশন ও লা লিগা এমনটি জানায়। সেখানে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্প্যানিশ ফুটবল স্থগিত থাকবে। বিবৃতিতে আরও জানানো হয়, পরিস্থিতি ‘স্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত হলে’ খেলা আবার শুরু হবে।

[৪] ইতালির পর ইউরোপে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ হাজার ৩১১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়