শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০২:০৬ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালায় তথ্য, সংবাদপত্রের মাধ্যমে করোনা ছড়ায় না

মাজহারুল ইসলাম : [২] এর সংক্রমণ থেকে বাঁচতে হাত দিয়ে কোনও কিছু না ধরতে সবাইকে সতর্ক করা হচ্ছে। এ কারণে মুখ, নাক ও চোখে হাত না দিতে এবং বার বার সাবান দিয়ে হাত ধুতে বা স্যানিটাইজার ব্যবহার করতে বলা হচ্ছে। তাই মানুষ কোনও কিছু ধরার ক্ষেত্রে আতঙ্কবোধ করছেন। অনেকে ছাপা পত্রিকা হাতে নিতেও ভয় পাচ্ছেন। টাইমস অব ইন্ডিয়া

[৩] কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা থেকে জানা যায়, সংবাদপত্র ধরা নিরাপদ। এ সংস্থাটি মনে করে, ছাপা সংবাদপত্র করোনাভাইরাসের (কভিড-১৯) জীবানু বহন বা ছড়ায় না। বর্তমানের এ জরুরি পরিস্থিতিতেও দৈনিক পত্রিকা সমূহ পাঠকদের কাছে সবশেষ খরব পৌছে দিতে কাজ করে যাচ্ছে।

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালায় উল্লেখ করা হয়েছে, সংবাদপত্রের মতো কোনোকিছু গ্রহণ করা নিরাপদ। বাণিজ্যিক পণ্য ধরার মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা কম।

[৫] কারণ সংবাদপত্রে ছাপানোর বর্তমান প্রযুক্তি সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়। যা হাতের স্পর্শ ছাড়াই করা হয়। এর হকাররাও দূষণমুক্ত হয়ে কাজ করেন। তাই বৈশ্বিক এ দুর্যোগকালে আশঙ্কামুক্তভাবে সংবাদপত্র পাঠে বাধা নেই।

  • সর্বশেষ