শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোয়ারাবাজারে করোনা সন্দেহভাজন যুবক পলাতক

নুর উদ্দিন : [২] সুনামগঞ্জের দোয়ারাবাজারে করোনা সন্দেহভাজন ঢাকা ফেরত এক যুবক পলাতক এবং এক যুবতি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামে।
[৩] জানা যায়, টেংরাটিলা গ্রামের ইউসুফ আলীর পুত্র জাহিদ ইসলাম দীর্ঘদিন ধরে ঢাকার গাজীপুরে অবস্থান করছিলেন। সম্প্রতি তাকে করোনা সন্দেহভাজন হিসাবে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন ঢাকার জনৈক চিকিৎসক। করোনা রোগীদেরকে নাকি ইনজেকশন দিয়ে মেরে ফেলা হচ্ছে ওই গুজবে শনিবার ঢাকা থেকে নিজ এলাকায় পালিয়ে আসে সে। কিন্তু ঘটনা জানাজানির পর ওই যুবক এলাকাছাড়া হয়। এদিকে তার সাথে আসা এলাকার এক মহিলাও এখনো পর্যন্ত হোম কোয়ারেন্টিনে না থেকে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
[৩] স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মামুনুর রশীদ বলেন, আমি পারিবারিক কাজে সিলেটে আছি। করোনা সন্দেহভাজন ওই যুবক এলাকায় না থাকলেও ওই যুবতিকে এলাকাবাসীর প্রহরায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বলেন, রোববার তাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠালে তাদের পরিবারের কাউকেই পাওয়া যায়নি। তবে করোনা সম্পর্কে জনসচেতনতার জন্য উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, ঢাকা থেকে আগত যুবক হোম কোয়ারেন্টিনে না থেকে পলাতক এবং এক মহিলাও কোয়ারেন্টিন থাকছেন না বলে শুনেছি। তবে সত্যিই তারা করোনায় আক্রান্ত কিনা তা খোঁজে দেখা হচ্ছে।

  • সর্বশেষ