শিরোনাম
◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ ◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর (ভিডিও) ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোয়ারাবাজার যুবককে পিটিয়ে হত্যা

নুর উদ্দিন : [২] সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পূর্ব মাছিমপুর গ্রামের পাওনা টাকা নিয়ে রহিম মিয়া (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়।
[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় দোয়ারা পশ্চিম বাজারে নিহত রহিম মিয়া এবং একি গ্রামের বাসিন্দা আলী হোসেনের কাছে মাছের পাওনা ২০০ টাকা চাইলে আলী হোসেন ও তার লোকজনের সাথে বাক-বিতন্ডা দেখা দেয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় রহিম মিয়া। পরে স্থানীয় লোকজন রহিম মিয়াকে উদ্ধার করে প্রথমে দোয়ারা বাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকৎসকরা তাকে সিলেটে ওসমানী মেডিকেলে পাটান। দীর্ঘ ৩দিন মৃত্যুর সাথে যুদ্ধ সোমবার সকালে মত্যুবরণ করেন রহিম।দোয়ারা বাজার থানার ওসি মো.আবুল হাশেম রহিম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ