শিরোনাম
◈ ওয়াদা দিলে তা পূরণ করে বিএনপি: কুমিল্লায় তারেক রহমান ◈ শরীয়তপুরে স্বামীকে হত্যার পর টুকরো ‍টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা ◈ বাংলাদেশকে রাফাল শিকারী জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের ◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত!

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৮:২৯ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনস্টাগ্রামে সেরে ওঠার বর্ণনা দিলেন জেমস বন্ড নায়িকা কুরিলেঙ্কো

মাজহারুল ইসলাম : [২] গত ১৫ মার্চ ওই অভিনেত্রীর দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর হোম কোয়ারেনটাইনে চলে যান। এর আগে তিনি এক সপ্তাহ জ্বরে ভোগেন।

[৩] ইনস্ট্রাগ্রাম পোস্টে সম্প্রতি কুরিলেঙ্কো জানান, তিনি করোনামুক্ত হয়েছেন। করোনার অভিজ্ঞতা জানিয়ে ওলগা কুরিলেঙ্কো বলেন, একদম বিছানায় পড়েছিলাম। প্রচণ্ড মাথা ব্যথা ও জ্বর ছিলো। টানা ২ সপ্তাহ অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তবে দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে জ্বর না থাকলেও মৃদু কাশি ছিলো। শরীর বেশ দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে এসে জ্বর, কাশি ভাল হয়ে যায়। শরীরের দুর্বলতাও সেরে যায় এবং আমি সুস্থ বোধ করি।

[৪] করোনায় আক্রান্ত হয়ে কুরিলেঙ্কো যেসব ওষুধ খেয়েছেন, সেসবেরও বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, আক্রান্ত হওয়ার পর চিকিৎসক আমাকে বিশেষ কোনও ওষুধ প্রেসক্রাইভ করেননি। জ্বর থাকায় প্যারাসিটামল খেয়েছি। এ ছাড়া রোগপ্রতিরোধ ক্ষমতাকে কার্যকর রাখতে ভিটামিন বি-৫, ভিটামিন- ই, ভিটামিন-সি ও জিঙ্ক সেবন করতে হয়েছে। এই পুরো সময়টায় থেকেছি আইসোলেশনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়