শিরোনাম
◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি? ◈ টেলিফোনেই ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, পাকিস্তান সফর বাতিল ট্রাম্পের ◈ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতি: ৩ মে থেকে হাওর অঞ্চলে আগাম ধান-চাল সংগ্রহ শুরু ◈ একদিনে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামায় নতুন রেকর্ড

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাবুবাজারে র‌্যাবের অভিযানে ১১ চাল দোকানিকে ১৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

সুজন কৈরী : [২] সোমবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পুরান ঢাকার বাবুবাজারে এ অভিযান চালায় র‌্যাব-১০ পরিচালিত ভ্রাম্যমান আদালত। অভিযানকালে অতিরিক্ত দামে চাল বিক্রির অপরাধে এ জরিমানা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এছাড়া একটি দোকান সিলাগালা করা হয়।

[৩] র‍্যাব-১০ এর উপ অধিনায়ক শাহরিয়ার জিয়াউর রহমান জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে রাজধানীর চালের আড়তগুলোতে দাম বাড়িয়ে বিশৃঙ্খলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে র‌্যাব। এরই অংশ হিসেবে রাজধানীর বাবুবাজারে এই অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, গুটি কয়েক ব্যবসায়ী চাল মজুদ করে বাজারে মূল্যবৃদ্ধি করছে। ৫০ কেজির চালের বস্তায় ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা বেশি নিচ্ছিল। এসব অভিযোগে ১১ দোকানকে অর্থদন্ড ও একটি দোকান সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছেন কালকের মধ্যে চালের দাম কমিয়ে ফেলবে।

[৪] রাত পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়