শিরোনাম
◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনকে ওএসডি

তৌহিদুর রহমান , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] বহুল আলোচিত-সমালোচিত ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলমকে স্বাস্থ্য অধিদপ্তরের অধিনে ওএসডি করা হয়েছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

[৩] আগামী সাত কর্ম দিবসে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ( ইন্ড্রাস্ট্রিয়াল হেলথ) ডা. মোহাম্মদ একরাম উল্লাহকে।

[৪] সারাদেশে করোনাভাইরাসের সতর্কতায় জনসমাগম, মাহফিল, সমাবেশ ও সামাজিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করে গত শুক্রবার সিভিল সার্জন শাহ আলম তার সরকারি বাসভবনে ঘটা করে তার মেয়ের বিয়ের আয়োজন করে। বিয়েতে দাওয়াত দেওয়া হয় সরকারি চিকিৎসক সহ প্রায় ৩০০জন অতিথিকে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

[৫] এর আগে ইংরেজি বছরের প্রথম রাতে সরকারি হাসপাতালে বহিঃ বিভাগের গেইট বন্ধ করে জমকালো অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন আতশবাজি ফুটিয়ে আলোচিত হন। ব্যাপক সমালোচনার মুখে অবশেষে তাকে ওএসডি করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়