শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও একজন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: [২] সোমবার (২৩ মার্চ) বিকেলে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ।

[৩] নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন একজন। একইসঙ্গে জেলাটিতে ৩৫ জনকে নতুন করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

[৪] এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৬২ জন। এরমধ্যে তিনজন বিদেশি নাগরিক রয়েছেন।

[৫] সিভিল সার্জন বলেন, জেলায় করোনা ভাইরাসে একজন আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে অন্তর্ভুক্ত করে মোট ১৬২ জন রয়েছেন হোম কোয়ারেন্টিনে। এদের প্রায় সবাই প্রবাসী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তি। এছাড়া তিনজন বিদেশি নাগরিক রয়েছেন।

[৬] ইমতিয়াজ আহমেদ বলেন, জেলাবাসীকে অনুরোধ করছি আপাতত জনসমাগম ও জনবহুল স্থান এড়িয়ে চলতে এবং প্রয়োজন ছাড়া বাইরে বেশিক্ষণ অবস্থান না করতে।

[৭] এর আগে জেলাটিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন দুইজন। যারা ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সম্পাদনা; জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়