শিরোনাম
◈ দুর্গাপূজায় ২০২৬ সালে সরকারি ছুটি ২ দিন, ঐচ্ছিক ছুটিসহ যেসব সুবিধা থাকছে ◈ স্থানীয় সরকার নির্বাচন কবে? ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ইউপি ভোট হতে পারে ৭ ধাপে ◈ বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার ◈ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ সারের মজুত চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি ◈ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান, পুনর্গঠনে বাড়ছে স্বতন্ত্র পরিচালক ◈ জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ◈ কাজী ফার্মসের মাফিন কেক মানহীন, ৮ লাখ টাকা জরিমানা; শিশুদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা! ◈ দুই দফা বাতিলের পর ফের আলোচনায় শেভরন! ◈ সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য, নতুন পদ্ধতি আজ থেকে চালু হচ্ছে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কের ভেতরেই পালিত হচ্ছে পাকিস্তান দিবস

ইসমাঈল আযহার: [২] পাকিস্তানের সব প্রদেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় স্বল্প পরিসরে পালিত হচ্ছে দিবসটি। ডন উর্দু, হামনিউজ

[৩] ২৩ মার্চ পাকিস্তান দিবস ঘিরে আয়োজিত সব অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে এবং কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে।

[৪] সোমবার থেকে ৮০ বছর পূর্বে ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরের মন্টপার্কে মুসলিম লীগের সভায় পাকিস্তান দিবস পালনের ঐতিহাসিক এই প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবটির প্রারম্ভিক খসড়া তৈরি করেন তৎকালীন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান এবং প্রস্তাবটি উপাস্থাপন করেন শেরে-ই-বাংলা এ. কে. ফজলুক হক।

[৫] প্রতিবছর ২৩ মার্চ পাকিস্তান দিবস উদযাপনে পাকিস্তানে সরকারী পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গে সঙ্গে এদিনে পাকিস্তানে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় যেটি পাকিস্তানিদের নিকট বিশেষ তাৎপর্য বহন করে।

[৬] এদিকে পাকিস্তানে সব প্রদেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। আজ সোমবার সকাল পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে ৭৯৯ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৬ জন। ডন উর্দু, ডেইলি পাকিস্তান

  • সর্বশেষ