শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন সিনেটরের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শণাক্ত

ইয়াসিন আরাফাত : [২] যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার দুপুর ২টার দিকে মার্কিন সিনেটর রেন্ড পল তার ফেসবুক পেজের একটি পোস্টে জানানো হয়, কোভিড-১৯ শণাক্তকরণ পরীক্ষায় পলের শরীরে এর উপস্থিতি শণাক্ত করা গেছে। তিনি এখন ভালো আছেন এবং কোয়ারেন্টাইনে আছেন।সিএনএন, নিউ ইয়র্ক পোস্ট, রয়টার্স

[৩] মার্কিন সিনেটরদের মধ্যে তার দেহেই প্রথম এ ভাইরাস পাওয়া গেল।

[৪] রেন্ড পলের প্রচুর ভ্রমণ ও অনুষ্ঠানের যোগদানের মধ্যেই সাবধানতার অংশ হিসেবে এই পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসার বিষয়ে তিনি জানতেন না।

[৫] তবে পল চান, কোয়ারেন্টাইনে নির্ধারিত সময় থাকার পরই তিনি সিনেট সভায় যোগ দেবেন এবং এই দুর্যোগ চলাকালীন সময়ে তিনি কেন্টাকির মানুষের জন্য কাজ করবেন।

[৬] পোস্টে আরও জানানো হয়, দশ দিন আগে প্রদেশের ডিসি অফিস এ বিষয়ে কাজ শুরু করে, এবং এরপর থেকে কেউ সিনেটর রেন্ড পলের সরাসরি সংস্পর্শে আসেন নি।

  • সর্বশেষ