শিরোনাম
◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ মৃত্যু ১৪ হাজার ৭০০, সংক্রমণ ছড়িয়েছে ১৯১ দেশে

আসিফুজ্জামান পৃথিল : [২] এই রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ১৯৬ জন। সুসস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৮ হাজার ৪৫৩ জন।

[৩] সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ইতালিতে আক্রান্ত ৫৯ হাজার ১৩৮ জন, মারা গেছেন ৫ হাজার ৪৭৬ জন।

[৪] স্পেনে মারা গেছেন ১ হাজার ৭৫৬ জন। আক্রান্ত ২৮ হাজার ৫০৩জন।

[৫] ইতালিতে রোববার আরোপিত নতুন আইন অনুযায়ী ঘরের বাইরে কেউ কোনও খেলাধুলা বা শারিরিক কসরতে অংশ নিতে পারবেন না। এমনকি ব্যবহার করা যাবে না ভেন্ডিং মেশিনও। ল্যামবারডিই সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা। এখানে মৃত্যু ৩ হাজার জনেরও বেশি।

[৬] শুধু হাসপাতাল ছাড়া অন্য কোনও পেশার কাউকে বাড়ির বাইরে কাজ করতে দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে ইতালির সামরিক বাহিনী।

[৭] সব ধরনের পুল, পাব ও উপাসনালয় বন্ধের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

[৮] সরকার জানিয়েছে দেশটির প্রধান শহরগুলো লকডাউন করে দেয়া গতে পারে। ইতোমধ্যেই সিডনির অধিকাংশ দোকানই বন্ধ হয়ে গেছে।

[৯] স্পেন জানিয়েছে তারা জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই তথ্য জানান। নিউ ইয়র্কের মেয়র বলেছেন নগরীটি নাইন এলিভেনের মতো অবস্থা পার করছে। তবে তিনি নাগরিকদের শান্ত থাকার অনুরোধ জানান।

  • সর্বশেষ