শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউতে সাধারণ রোগীদের বহির্বিভাগে চিকিৎসা ও গুরুতর অসুস্থদের জরুরি ভর্তির নির্দেশ

সুজিৎ নন্দী: [২] করোনা ভাইরাস সংক্রমনজনিত উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, নার্স ও কর্মচারিদের জন্য কর্তৃপক্ষ পর্যাপ্ত সংখ্যক পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে।

[৩] একই সঙ্গে বহির্বিভাগে আগত রোগী ও রোগীর স্বজনদের জন্য পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ডওয়াশ-এর ব্যবস্থা করেছে। বহির্বিভাগে রোগীদের মধ্যে যাদেরকে আউটডোর ভিত্তিক চিকিৎসা দেওয়া সম্ভব তাদের চিকিৎসা দিতে এবং গুরুতর অসুস্থ রোগীদেরকে জরুরি হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছে।

[৪] রোববার সংশ্লিষ্ট আবাসিক সার্জন ও আবাসিক চিকিৎসকদের এ নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে জরুরি সভা এ সিদ্ধান্ত হয়।

[৫] সভায় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ