শিরোনাম
◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোয়ারেন্টাইনে সংবাদকর্মী

আফজাল হোসেন, গাজীপুর প্রতিনিধি: [২] গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কোয়ারেন্টাইন কক্ষে বিনা অনুমতিতে প্রবেশ ও প্রবাসীদের সংস্পর্শে যাওয়ায় জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা রমজান আলী রুবেল (৩৪) নামে এক সংবাদকর্মীকে আটক করে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠিয়েছে জেলা প্রশাসন।

[৩] সাংবাদিক রমজান আলী রুবেল শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের মতি মিয়ার ছেলে এবং চ্যানেল আইয়ের ক্যামেরা পারসন।

[৪] শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে শ্রীপুর থানা পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্স যোগে তাকে পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

[৫] কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনুমতি ও কোনো প্রটেকশন না নিয়ে কোয়ারেন্টাইন কেন্দ্রে প্রবেশ করায় তাকে ১৪ দিনের জন্য ওই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়