শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় পোশাক শিল্প সাময়িক বন্ধের দাবি শ্রমিক সংহতির

শরীফ শাওন: [২] বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কোয়ারেন্টাইন সময়ে কারখানা বন্ধের পাশাপাশি শ্রমিকদের চলতি মাসের মজুরি, যাতায়াত ভাতাসহ অন্যান্য নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

[৩] বিবৃতিতে আরো বলা হয়, ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক ও ধর্মী সভা সমাবেশ নিষিদ্ধ করা হলেও প্রতিটি কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করেন, জনসমাগমে করোনা আক্রান্তে তা অত্যন্ত বিপজ্জনক। এছাড়াও কারখানাগুলোতে সচেতনতামূক কোন সরাঞ্জাম নিশ্চিত করা হয়নি।

[৪] বিবৃতিতে বলা হয়, করোনা আতঙ্কে প্রয়োজনীয় চিকিৎসা, খাদ্য ও পরিবহনের ব্যায় বৃদ্ধিতে তারা যেন বিপর্যয়ে না পড়েন, এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে স্বল্পসুদে ঋণ, আর্থিক সহায়তা ও নিরাপত্তা দিতে আহ্বান জানানো হয়।

[৫] এসময় উপস্থিত নেতাদের মাঝে ছিলেন, সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাস নাইন ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। তারা বলেন, কারখানা বন্ধ করলে আপাতত অর্থনীতির উপর চাপ পড়লেও ভবিষ্যতের বিপদ দূর হবে।

[৬] করোনা ভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খালি করা হয়েছে। রাজনৈতিক ও ধর্মী সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় মানুষজনের আনাগোনা কমে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়