শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসকে পুঁজি করে চালের দাম বাড়ানো হচ্ছে, বললেন খোরশেদ আলম

মিনহাজুল আবেদীন : [২] শনিবার একাত্তর টিভির ‘করোনার সুযোগ নিচ্ছে চাল ব্যবসায়ীরা’ টকশোতে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের এই সভাপতি বলেন, দেশে চালের কোনো সংকট নেই, প্রচুর মজুদ রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীরা বর্তমান পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে। এর পিছনে সিন্ডিকেট কাজ করছে। তবে দ্রুত এর সমাধান করতে হবে।

[৩] তিনি বলেন, প্রত্যেক জেলায় এ ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। যাতে কেউ কোনো ধরণের বেপরোয়া কাজ করতে না পারে। মিল মালিকদেরকে আগের দামে চাউল বিক্রি করার জন্য বলা হয়েছে।

[৪] তিনি আরও বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকারকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে এটি প্রতিহত করা সম্ভব হবে। দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়