শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০৪:৩৭ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুখোমুখি বৈঠকের পরিবর্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে জি৭ শীর্ষ সম্মেলন

সামিউল শাওন:[২] বিশ্বব্যাপী মহামারি আকারে প্রাণঘাতী করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে আগামী জুনে অনুষ্ঠিতব্য জি-৭ নেতাদের সম্মেলন বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ডেইলি মেইল।
[৩] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের প্রকোপের কারণে গত সপ্তাহে ইউরোপীয় দেশগুলো থেকে আমেরিকায় সফরে যাওয়া নিষিদ্ধ করেছে। ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা না করে এ সিদ্ধান্ত নেয়ায় এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইউরোপ। আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানকে নিয়ে ‘জি-সেভেন’ গঠিত হয়েছে। সিএনএন
[৪] মার্কিন স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১৪ হাজার ৩৭২ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ২১৭ জনের মৃত্যু হয়েছে। আমেরিকার ৫০ অঙ্গরাজ্যের সবগুলোতে এ ভাইরাসের সংক্রমণ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়