শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেরা সুখী দেশ ফিনল্যান্ড কম সুখী দেশ আফগানিস্তান

রাশিদ রিয়াজ : [২] সাসটেইনেবল ডেভলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের শুক্রবার প্রকাশিত ওয়াল্ড হ্যাপিনেস রিপোর্টে বিশে^র প্রথম ১০টি শীর্ষ সুখী দেশ হচ্ছে, ফিনর‌্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ডস, সুইডেন, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া ও লুক্সেমবার্গ। সিএনএন

[৩] কম সুখী দেশগুলোর তালিকায় রয়েছে আফগানিস্তান, দক্ষিণ সুদান, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, সেন্ট্রাল আফিরিকান রিপাবলিক, তাঞ্জানিয়া, বতসোয়ানা, ইয়েমেন, মালাভি ও ভারত।

[৪] সাসটেইনেবল ডেভলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক জাতিসংঘের গবেষণা কার্যক্রম তালিকাভুক্ত প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের দৃষ্টিতে এর আগেও ফিনল্যান্ড বিশে^র সবচেয়ে সুখী দেশ হিসেবে শীর্ষস্থান অধিকার করেছিল।

[৫] নাগরিকদের দেশটির সরকারের প্রতি আস্থা ও নির্ভরতা এধরনের সুখী তালিকায় অন্যতম এক প্রধান বিবেচ্য বিষয়।

[৬] এছাড়া জনগণের প্রতি কল্যাণমুখী কার্যক্রম, কম দুর্নীতি, চমৎকার কাজ করছে এমন গণতন্ত্র, সচল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, স্বায়ত্বশাসন ও নাগরিকদের বাকস্বাধীনতাগুলো এধরনের তালিকায় দেশগুলোর স্থান পেতে সূচক হিসেবে কাজ করে।

[৭] নেটওয়ার্কের পরিচালক জেফ্রে স্যাকস এধরনের তালিকা নীতিনির্ধারকদের জন্যে অপরিহার্য সরঞ্জাম যা নিজ নিজ দেশের মানুষকে সুখী করে তুলতে সাহায্য করে।

[৮] ১৫৩টি দেশের তালিকায় আফগানিস্তান শীর্ষে অবস্থান করছে কারণ ১৮ বছর ধরে দেশটি যুদ্ধবিধ্বস্ত। তালিকায় যুক্তরাষ্ট্র এক ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছে।

  • সর্বশেষ