শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় হোম কোয়ারেন্টাইন না মেনে বিয়ের আয়োজন, বিয়ে বন্ধ করলো পুলিশ

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি :[২] চার প্রবাসী হোম কোয়ারেন্টান না মানায় ৯৯৯ নম্বরে কল দিয়েছেন এক প্রতিবেশী। শুক্রবার (২০ মার্চ) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ গ্রাম থেকে ৯৯৯ এ কল দেওয়া হয়।

[৩] সূত্র জানায়, দিশাবন্দ পশ্চিমপাড়া এলাকার আবাসন প্রকল্প ও পশ্চিমপাড়ায় দুইটি বিয়ে ও একটি সুন্নতে খৎনা অনুষ্ঠান চলছিলো। একই এলাকার সদ্য প্রবাস ফেরত ফারুক, সাদ্দাম, সাখাওয়া ও রুবেল হোম কোয়ারেন্টান না মানায় জাতীয় হেল্প লাইন ৯৯৯ নম্বরে কল দেওয়া হয়। খবর পেয়ে সদর দক্ষিণ থানাস্থ ইপিজেড ফাঁড়ি পুলিশ তাদের বাড়ি পৌঁছে।

[৪] ইপিজেড ফাঁড়ি এসআই মাঈনুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা তাদের বাড়ি বাড়ি যাই। কোয়ারেন্টান কী, তা কেন করতে হবে এ বিষয়ে অবগত করি। যদি তা না মানা হয়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। যারা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে, তাদের বুঝিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। তাদের বলেছি, জমায়েত না হয়ে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য। দেশের বর্তমান অবস্থায় সরকারে যে কোন সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগীতা করাতে হবে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়