শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নোবেলজয়ী অভিজিৎ বন্দোপাধ্যায় বললেন, করোনা-উত্তর পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তত ছয়কোটি মানুষ কর্মহীন হতে পারে, দুর্বল রাষ্ট্রে রুপ নিতে পারে

দেবদুলাল মুন্না:[২]এ কথা তিনি বলেন আরটি নিউজ এজেন্সিকে।

[৩]তিনি মনে করেন, বিশ্বায়নের যুগে মহামারি হলে পুঁজিবাদী রাষ্ট্র গুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। ডিজাস্টার ক্যাপিটেলিজমে প্রতিটি দেশের অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি আন্তর্জাতিক চাহিদার মধ্যে সংকট তৈরি হয়। অর্থনীতির পরিভাষায় এর নাম 'ফিডব্যাক লুপ'। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে সংকট ধীরে ধীরে কেটে ওঠার সময় বিদেশি বাণিজ্য সহযোগীদের আমদানি চাহিদা কমার আশঙ্কা করা হয়। এই অবস্থায় মন্দার মেয়াদ দীর্ঘতর হয়।

[৪] তার আশঙ্কা, ইউরোপের বেশির ভাগ দেশই অর্থনীতি সংকোচন চক্রে পড়বে।ফলে বিশ্ব পুঁজিবাজারে বিরাট ধস দেখা দিবে। ব্লুমবার্গ ইকোনমিক্সের সর্বশেষ গবেষণা বলছে,অর্থনৈতিক দিক থেকে নতুন অনেক দেশের ওঠে আসার সম্ভাবনা তৈরি হতে পারে।

[৫]গতবছর অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ।অধ্যাপনা করছেন এমআইটিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়