শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ টেস্ট রেজাল্টে পিএসএলের সবাই নেগেটিভ, ভীষণ খুশি পিসিবি

স্পোর্টস ডেস্ক : [২] করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সেমিফাইনালের আগেই স্থগিত ঘোষণা করা হয়েছিল পিএসএল (পাকিস্তান সুপার লিগ)। এরপর পিএসএলে অংশ নেওয়া ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, সাপোর্ট স্টাফ, ব্রডকাস্টার ও ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষের ১২৮ জনকে কোভিড-১৯ এর টেস্ট করানো হয়। বৃহস্পতিবার (১৯ মার্চ) পিসিবি জানিয়েছে সুখবর, ১২৮ জনের প্রত্যেকের ফলাফলই নেগেটিভ এসেছে।

[৩] এই ১২৮ জন ছাড়াও মুলতান সুলতানের ১৭ জন কোভিড-১৯ এর টেস্ট করান গত ১৬ মার্চ। তাদের ফলাফলও নেগেটিভ এসেছে। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান এই প্রসঙ্গে বলেন, পিসিবি খুবই খুশি যে কোভিড-১৯ এর ফলাফলে সবারই নেগেটিভ রিমার্ক এসেছে। ম্যাচ অফিশিয়ালরা ও খেলোয়াড়রা কোনরকম স্বাস্থ্য ঝুঁকি মনে না নিয়েই পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরেছে। পিসিবি ভবিষ্যতেও সবার সুরক্ষাতে কাজ করবে।

[৪] এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে পিসিবি। সেখানে পিসিবি সকল সমর্থকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে। গত ১৬ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পিসিবি জানিয়েছিল বাংলাদেশের ৩য় দফার পাকিস্তান সফর স্থগিত হয়েছে। বাংলাদেশের পাকিস্তান সফরের শেষ পর্ব হবার কথা ছিল করাচিতে। একটি ওয়ানডে ও টেস্ট খেলার জন্য বাংলাদেশের পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল ২৯ মার্চ। ২৫ মার্চ থেকে শুরু হবার কথা ছিল পাকিস্তান কাপ ওয়ানডে টুর্নামেন্ট। সেটিও স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

  • সর্বশেষ