শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রতিরোধে ডিএনসিসির ২৫টি স্পটে হাত ধোয়ার ব্যবস্থা অব্যাহত রয়েছে

সুজিৎ নন্দী : [২] করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৫টি স্পটে পথচারীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা অব্যাহত রয়েছে। এ সব স্পটের আশেপাশে থাকলে পথচারিদেরকে হাত ধুয়ে নেয়ার আহবান জানানো হচ্ছে।

[৩] স্বাস্থ্য বিভাগ জানায়, প্রয়োজনে হাত ধোয়ার আরো জায়াগা প্রস্তুত করা হবে। গতকাল নগরীর বিভিন্ন স্পটে গিয়ে পথচারিদের হাত ধুয়ে নেয়ার জন্য চিত্র চোখে পরে।

[৪] সরেজমিনে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে, মোহাম্মদপুর টাউন হলের সামনে, মোহাম্মদপুর বসিলা রোডের নতুন রাস্তার কালভাটের উপর, কারওয়ান বাজার (কিচেন মার্কেটের সামনে), আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে, মহাখালী ডিএনসিসি আঞ্চলিক অফিসের সামনে জনগনের হাত ধোয়ার দৃশ্য চোখে পরে।

[৫] ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ জানায়, উত্তরায় রবীন্দ্র সরণি (বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ), রাজলক্ষী মার্কেটের সামনে, মাসকট প্লাজার সামনে, খিলক্ষেত বাস স্ট্যান্ড, বসুন্ধরা আবাসিক এলাকার গেইটের সামনে, মিরপুরে সনি সিনেমা হলের সামনে, গ্রামীন ব্যাংকের বিপরীত দিকে ডিএনসিসি আঞ্চলিক কার্যালয়ের সামনে, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ফায়ার সার্ভিসের সামনে, মিরপুর ১২ নম্বর বাস স্ট্যান্ড, মিরপুর ১৪ নম্বর মার্ক মেডিক্যলের সামনে, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শাহ আলী মার্কেটের কোনায়, মিরপুর শপিং মলের নিচে (মিরপুর সরকারি কলেজের বিপরীতে) সাধারণ মানুষের হাত ধোয়ার উপস্থিতি চোখে পড়ার মতো।

[৬] এছাড়াও গুলশান-২ ডিএনসিসি মার্কেটের সামনে, গুলশানে পুলিশ প্লাজার সামনে, কাকলী বাস স্ট্যান্ড, মিরপুর ১ নম্বর কো-অপারেটিভ মার্কেটের সামনে, গাবতলী পশু হাট, শ্যাওড়াপাড়া বাসস্ট্যান্ড এবং রামপুরা বাজারেও মানুষ হাত পরিষ্কার করছে।

  • সর্বশেষ