শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন গবেষণা বলছে, করোনাভাইরাস বাতাসে ভেসে থাকতে পারে কয়েক ঘণ্টা এবং যেকোনো তলের ওপর সক্রিয় থাকতে পারে সর্বোচ্চ একদিন পর্যন্ত

মশিউর অর্ণব: [২] এই গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি এ্যান্ড ইনফেকশন ডিজিজ’ এর গবেষকরা। সিএনবিসি

[৩] গবেষণার শুরুতে তারা একজন আক্রান্ত ব্যক্তির কাশি এবং তিনি যেসব জায়গা স্পর্শ করেছেন, তার নমুনা সংগ্রহ করেন।

[৪] একবারের কাশিতে কমপক্ষে ৩,০০০ এর অধিক ‘এয়ার ড্রপলেট’ থাকে। বিবিসি

[৫] এই এয়ার ড্রপলেট পরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন, বাতাসে এই ভাইরাসের তিন-চতুর্থাংশ কণা ধ্বংস হতে সময় লাগে প্রায় ৬৬ মিনিট। সাইন্স ডেইলি

[৬] উক্ত সময়ের মধ্যে তিন-চতুর্থাংশ নিষ্ক্রিয় হয়ে গেলেও ভাইরাসটির আরও ২৫ শতাংশ সক্রিয় থাকে।

[৭] গবেষকরা বলছেন, প্লাস্টিক তলের ওপর ভাইরাসের ৫০ শতাংশ নিষ্ক্রিয় হতে সময় লাগে প্রায় ৬ ঘণ্টা।

[৮] স্টেইনলেস স্টিলের ওপর করোনাভাইরাসের অর্ধেক কণা নিষ্ক্রিয় হতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা সময় লাগে।

[৯] কপার ধাতুর ওপর ভাইরাসটি সক্রিয় থাকতে পারে ৪ ঘণ্টা পর্যন্ত। আল-জাজিরা

[১০] কাগজ ও কার্ডবোর্ডের ওপর করোনাভাইরাস সক্রিয় থাকতে পারে পুরো একদিন পর্যন্ত। লাইভ সাইন্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়