শিরোনাম
◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান ◈ অনৈতিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় আসতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন করে দেশে ৩ জন করোনায় আক্রান্ত, আক্রান্তদের সংখ্যা বেড়ে ১৭ (ভিডিও)

মহসীন কবির : [২] সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল কালাম আজাদ। সময় টিভি

[৩] তিনি জানান,  আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এই নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে। আক্রান্ত নারীর বয়স ২২, পুরুষ দুইজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২।

[৪] কালাম আজাদ বলেন, ইতালিফেরত করোনা আক্রান্তের সংস্পর্শে থাকায় একই পরিবারের এই তিনজন আক্রান্ত হয়েছেন। আইসোলেশনে রয়েছেন ১৯ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৪৩ জন।

[৫] আইইডিসিআর-এর খোলা হটলাইনে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৮৩৮ জন সেবা নিয়েছেন । বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন । এরমধ্যে ৮ হাজার ৯৭০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৯ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়